উদ্দীপকে প্রাকৃতিক নিরোধ ও জনাধিক্য বলতে কী বোঝায়?
উত্তর: উদ্দীপকে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করা হয়েছে। নিচে উদ্দীপক অনুযায়ী প্রাকৃতিক নিরোধ ও জনাধিক্য ব্যাখ্যা করা হলো— প্রাকৃতিক নিরোধ : অতিরিক্ত দারিদ্র্য, অপুষ্টি, অস্বাস্থ্যকর পেশা, অত্যধিক পরিশ্রম, নৈসর্গিক প্রতিকূলতা, মহামারি, দুর্ভিক্ষ, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিপর্যয়ের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা সংহার হওয়াকে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক নিরোধ বলা হয়। ম্যালথাসের মতে, প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ না করা হলে প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় এবং এসময় জনসংখ্যার বাড়তি অংশ নিশ্চিহ হয়ে জনসংখ্যা ও খাদ্যের যোগানের মধ্যে ভারসাম্য স্থাপিত হয় । জনাধিক্য : কোনো দেশে প্রাথমিক অবস্থায় খাদ্যের যোগান ও বিদ্যমান জনসংখ্যার মধ্যে ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ উৎপাদিত খাদ্যের পরিমাণ বিদ্যমান জনসংখ্যার জন্য প্রয়োজনমাফিক থাকে। কিন্তু জনসংখ্যা ' খাদ্য উৎপাদনের চেয়ে বেশি হারে বৃদ্ধি পাওয়ায় অচিরেই এ ভারসাম্য নষ্ট হয়। ফলে জনাধিক্য দেখা দেয়। এ অৱস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক নিরোধ কার্যকর হলে অতিরিক্ত জনসংখ্যা লোপ পায়। তখন জনসংখ্যা ও খাদ্যের পরিমাণের মধ্যে ভারসাম্য ফিরে আসে। অতএব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রাকৃতিক নিরোধ ও জনাধিক্য পরস্পর সম্পর্কযুক্ত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাকৃতিক নিরোধ ও জনাধিক্য বলতে কী বোঝায়?
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর