খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য প্রাকৃতিক নিরোধ অপেক্ষা প্রতিরোধ ব্যবস্থা অধিক কাম্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য প্রাকৃতিক নিরোধ অপেক্ষা প্রতিরোধ ব্যবস্থা অধিক কাম্য- উক্তি যথার্থ। প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে বেশি বয়সে বিবাহ, বিবাহিত জীবনে সংযম, বহু বিবাহ, পরিবার জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনবোধে কৌমার্য অবলম্বন ইত্যাদি জন্ম নিয়ন্ত্রণের নৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থায় মানুষ স্বেচ্ছায় জন্ম নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে জন্ম হার কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির ওপর প্রভাব বিস্তার করতে পারে। অন্যদিকে প্রাকৃতিক নিরোধ হলো এমন একটি পর্যায় যেখানে দারিদ্র্য, অপুষ্টি, মহামারি, বন্যা, দুর্ভিক্ষ, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিপর্যয়ের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করাকে বোঝায়। প্রাকৃতিক নিরোধের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, যা মানুষের জন্যও ক্ষতিকর। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনাধিক্য নিয়ন্ত্রণে প্রাকৃতিক নিরোধ কার্যকর হলেও বাস্তবিক পক্ষে খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য প্রাকৃতিক নিরোধ অপেক্ষা প্রতিরোধমূলক ব্যবস্থা অধিক কাম্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য প্রাকৃতিক নিরোধ অপেক্ষা প্র…
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর