উদ্দীপকের চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। অষ্টাদশ শতকের শেষভাগে ১৭৯৮ সালে ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস ম্যালথাস তাঁর Essay on the Principle of Population নামক গন্থে জনসংখ্যা সম্বন্ধে যে তত্ত্ব প্রদান করেন তাকে ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব বলে। ম্যালথাসের মতে, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮, ১৬...) এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে (১, ২, ৩, ৪, ৫...)। কারণ ভূমিই খাদ্য সরবরাহের একমাত্র উৎস। কিন্তু ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় খাদ্য উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব হয় না। ফলে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, খাদ্যোৎপাদন সে হারে বাড়তে পারে না। এভাবে জনাধিক্য ঘটলে দেশে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধবিগ্রহ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের ফলে জনসংখ্যার অতিরিক্ত কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায় এবং জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে পুনরায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রণের এ প্রক্রিয়াকে প্রাকৃতিক উপায় বলে অভিহিত করেছেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর