উক্ত তত্ত্বটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর? মূল্যায়ন কর।
উত্তর: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পর্যবেক্ষণ করলে বাংলাদেশে আমরা অনেক বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্যগুলো হলো বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। বর্তমানে এ দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% এবং খাদ্য উৎপাদন হার মাত্র ০.৬৫%। বাংলাদেশের একজন লোকের ভরণপোষণের জন্য ১.২ হতে ১.৮০ একর জমির প্রয়োজন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রায় দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি দেখা যায়। অনাহার, অর্ধাহার, রোগব্যাধি বাংলাদেশের জনগণের নিত্য সহচর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্মহার ও মৃত্যুহার উভয়ই অধিক। প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.৭ এবং স্থূল মৃত্যুহার ৫.১ জন। তাছাড়া বর্তমান মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ বেকার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মাত্র ১৭৫২ মার্কিন ডলার। ফলে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এখন প্রায় ২৪.৩ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। পরিশেষে বলা যায়, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের জন্য আংশিক কার্যকর বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উক্ত তত্ত্বটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর? মূ…
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর