উদ্দীপকের আলোকে উক্ত জনসংখ্যা তত্ত্বটির যথার্থতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উক্ত জনসংখ্যা তত্ত্ব তথা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি উদ্দীপকের আলোকে উন্নয়নশীল এবং অধিক জনবহুল দেশে এর যথার্থতা রয়েছে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো— ১. জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি : জনবহুল দেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। ফলে এসব দেশে দেখা যায় জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য তার চেয়ে কম হারে বাড়ছে। [যেমন— বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৬% এবং খাধ্য উৎপাদন হচ্ছে ১.৮০% ] ২. খাদ্য ঘাটতি : এসব দেশে দেখা যায় প্রতি বছর খাদ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পর খাদ্য উৎপাদন কম হওয়ায় খাদ্য ঘাটতি হয়ে থাকে। ৩. মাথাপিছু জমি : ভররণপোষণের জন্য মাথাপিছু যে পরিমাণ জমির প্রয়োজন বাস্তবে অধিক জনবহুল দেশে এ পরিমাণ জমি নেই, যা ম্যালথাস তত্ত্বের আলোকে অনুমেয়৷ ৪. প্রাকৃতিক দূর্যোগ : এসব দেশে অধিক পরিমাণ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, দুর্ভিক্ষ ইত্যাদি দেখা যায়, যা ম্যালথাসের তত্ত্বের বিশদ আলোচনায় ব্যক্ত হয়েছে। ৫. জীবনযাত্রার মান : ম্যালথাস তত্ত্বে দেখা যায় যে, অধিক জনসংখ্যার কারণে জীবনযাত্রার মান অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক নিম্ন থাকে। তাই উপরিউক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে, ম্যালথাসের তত্ত্ব উন্নয়নশীল ও জনবহুল দেশে যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত জনসংখ্যা তত্ত্বটির যথার্থতা সম্পর্কে তোমার মতা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর