রহিমের আত্মকর্মসংস্থানের পথে বাধাসমূহ কী কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: রহিমের আত্মকর্মসংস্থানের পথে বাধাসমূহ হলো তার মূলধন, স্বল্পতা, নিজস্ব জমি ও প্রশিক্ষণ না থাকা। কোনো ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বলে। দেশের বর্ধিত জনসংখ্যার কর্মসংস্থানের জন্য আত্মকর্মসংস্থান একান্ত অপরিহার্য। তবে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বাধা লক্ষ করা যায়। বাধাসমূহের মধ্যে ব্যক্তির মূলধনের অভাব, ঋণের অভাব, শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, দূরদৃষ্টির অভাব ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে রহিম SSC পাস করার পর পারিবারিক অবস্থা ভালো না হওয়ার কারণে পড়ালেখা আর করেনি। সে পাশের গ্রামে একটি নার্সারি দেখেন এবং নার্সারি করতে উৎসাহিত হয়। কিন্তু নার্সারি করার জন্য তার মূলধন, জমি ও প্রশিক্ষণ নেই। যা তার আত্মকর্মসংস্থানের পথে বাধা হয়ে দাঁড়ায়। আত্মকর্মসংস্থানের জন্য মূলধন অপরিহার্য উপাদান। তাছাড়া আত্মকর্মী হতে হলে প্রথমে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কিন্তু এক্ষেত্রে রহিমের কোনো প্রশিক্ষণ নেই। যা রহিমের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়িয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রহিমের আত্মকর্মসংস্থানের পথে বাধাসমূহ কী কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর