রহিমের মতো বেকার জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: রহিমের মতো বেকার জনগোষ্ঠীকে শিক্ষা ও প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ও ঋণ প্রদান করে আত্মকর্মী হওয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল করা যেতে পারে। বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করা যায়। এক্ষেত্রে আত্মকর্মসংস্থান ব্যপক ভূমিকা রাখতে পারে। কেননা আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের বেকারত্ব দূর হবে। এভাবে অর্থ উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারবে। উদ্দীপকে রহিম মূলধন, নিজস্ব জমি ও প্রশিক্ষণের অভাবে নার্সারি করতে ব্যর্থ হয়। পরে তার শিক্ষকের মাধ্যমে জানতে পারে যে, সরকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে হাঁস-মুরগি পালন, মাছ চাষ ইত্যাদির ক্ষেত্রে ঋণ দিচ্ছে। উক্ত পদক্ষেপটি দেশের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতে দ্রুত ক্ষুদ্র ব্যবসায়ে উদ্যোগ নিতে পারে সেজন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানসহ উপদেশ বা পথ-নির্দেশ দিতে হবে। প্রয়োজনীয় ঋণদানের ব্যবস্থা করতে হবে। আত্মকর্মসংস্থানের জন্য যুব ব্যাংক প্রতিষ্ঠা করে এ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। আত্মকর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করতে হবে। এভাবে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ এবং অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে আত্মনির্ভরশীল করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রহিমের মতো বেকার জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে কী কী পদক্ষেপ নেয়া য…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর