ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফাহিমের দেশটিকে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মাথাপিছু আয় ইত্যাদি। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো- ১. শিক্ষা ও প্রশিক্ষণ : ফাহিমের দেশে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা না থাকার দরুন এখানে বেশিরভাগ জনগণের গুণগত মান অনেক নিম্ন ফলে তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারিনি। অস্বাস্থ্যকর পরিবেশ : অতিরিক্ত জনসংখ্যার কারণে এখানে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠতে পারেনি। ফলে এখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পৌছাতে পারিনি । এমতাবস্থায় এখানকার জনগণের অধিকাংশই পুষ্টিহীনতায় ভুগছে। ৩. নিম্ন মাথাপিছু আয় : অধিক জনসংখ্যার ও দক্ষতার অভাবে সবাই কর্মসংস্থানের সুযোগ পায় না ফলে এখানে বেকারত্বের পরিমাণ বেড়েই চলেছে। এতে করে দেখা যায় মাথাপিছু আয়ের পরিমাণ আরও হ্রাস পাচ্ছে। ৪. খাদ্য সমস্যা : ফাহিমের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে খাদ্য বাড়ছে না ফলে দেখা যায় এখানে খাদ্য ঘাটতি দেখা দেয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে ত…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর