উদ্দীপকের আলোকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে দেখা যায়, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। উদ্দীপকের আলোকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করা হলো— জনসংখ্যাধিক্যের কারণে বর্তমানে বাংলাদেশে প্রতিবছর গড়ে ২৫ লক্ষ টন খাদ্য ঘাটতি পড়ে। কারণ বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%। কিন্তু খাদ্য উৎপাদনে বিশেষত শস্য উৎপাদনে প্রবৃদ্ধির হার ০.১৫%তাই খাদ্য ঘাটতি পূরণ করতে প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। ফলে লেনদেন ভারসাম্যে প্রতিকূল অবস্থা বিরাজ করে। অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশ স্বাভাবিকভাবেই খাদ্য আমদানিনির্ভর দেশ। কিন্তু বিশ্ববাজারে খাদ্যসামগ্রীর আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে খাদ্য সমস্যা বাংলাদেশে ক্রমাগতভাবে তীব্রতর হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ব্যবস্থাপনা পরিচালক কমিটি স্ট্রাউস-কান উদ্বেগ প্রকাশ করে বলেন, খাদ্যসামগ্রীর দাম এভাবে বাড়তে থাকলে পরিণতি হবে ভয়াবহ। এতে মারাত্মক সামাজিক অস্থিরতা দেখা দেবে। তিনি বলেন, খাদ্যের উচ্চমূল্যের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ক্ষুধাজনিত মৃত্যুর মুখে পড়বে। শিশুরা অপুষ্টিতে ভুগবে। বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে পড়বে। খাদ্য মজুদের ক্ষেত্রে গত পাঁচ থেকে দশ বছরে যতটুকু উন্নয়ন হয়েছিল, এ সংকটে তা পুরাপুরি ধ্বংস হয়ে যেতে পারে। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে এরূপ সমস্যাও ক্রমেই বেশি সৃষ্টি হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর