রূপুর নানার গ্রামের মানুষদের বিদ্যমান সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? বিশ্লেষণ কর।
উত্তর: রূপুর নানার গ্রামের মানুষদের বিদ্যমান সমস্যা সমাধানে যেসব পদক্ষেপ নেওয়া যায় তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ : সমাজে বিশেষ করে গ্রামাঞ্চলে মহিলাদের বিরাট অংশ পরিবার পরিকল্পনা কর্মসূচির বাইরে থাকে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদের এ কর্মসূচির আওতায় আনতে হবে। ২. জনসংখ্যানীতি বাস্তবায়ন : জনসংখ্যানীতি বাস্তবায়নে প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতা দূর করে সঠিক নীতি বাস্তবায়ন করতে হবে। ৩. মাঠ পর্যায়ে সুষ্ঠু তদারকি : জনসংখ্যা নিয়ন্ত্রণে, জনসংখ্যানীতি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সুষ্ঠ তদারকি করতে হবে। ৪. জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন ওষুধ ও অন্যান্য উপকরণ সরবরাহ : 'ক' দেশের সরকারকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন ওষুধ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে সরবরাহ করতে হবে। ৫. নারী শিক্ষার প্রসার : জনসংখ্যা নিয়ন্ত্রণে নারীদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই নারীদের শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের সচেতন করে তুলতে হবে। ৬. জনসচেতনতা তৈরি : অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে যেন তারা অধিক সন্তান ধারণ ও জন্মদান না করে। ৭. উচ্চ ফলনশীল ফসলের চাষাবাদ : উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করার মাধ্যমে খাদ্য উৎপাদন বিপুল পরিমাণ বৃদ্ধি করে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য আনতে হবে। রূপুর নানার গ্রামে উল্লিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিদ্যমান সমস্যা থেকে উত্তরণ করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রূপুর নানার গ্রামের মানুষদের বিদ্যমান সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর