প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত ও কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে স্তরে সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন, সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ, সর্বোচ্চ উৎপাদন ও সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়, সে স্তরের জনসংখ্যাকে কোনো দেশের কাম্য জনসংখ্যা বলা হয়। উদ্দীপকের প্রদত্ত চিত্রের সাহায্যে কাম্য জনসংখ্যা বের করা হলো- চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা ও লম্ব অক্ষে জীবনযাত্রার মান নির্দেশ করা হয়। AH রেখা হলো জীবনযাত্রার রেখা, যাকে বলা হয় জনসংখ্যার একটি অপেক্ষক অর্থাৎ S = f(P), এক্ষেত্রে [গণিত] হলো কাম্য জনসংখ্যার স্তর, [গণিত] হলে জনসংখ্যা কাম্যস্তরে অপেক্ষা কম এবং f (P) < 0 হলে জনসংখ্যা কাম্যস্তর অপেক্ষা অধিক হয়। চিত্র থেকে লক্ষ করা যায়, OM2 জনসংখ্যা স্তরে N বিন্দুতে জীবনযাত্রার মানু সর্বোচ্চ। এরূপ জনসংখ্যাকেই Boulding কাম্য জনসংখ্যা বলে। চিত্রে, OM1 হলো নিম্ন জনসংখ্যা (Under population) এবং OM3 হলো অধিক জনসংখ্যা। এরূপ ক্ষেত্রে দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় প্রকৃত জনসংখ্যা যথাক্রমে কম ও বেশি হওয়ায় সম্পদের অপূর্ণ ব্যবহার ও দুষ্প্রাপ্যতার কারণে জীবনযাত্রার মান কম হয়। অতএব দেখা যায়, OM2 জনসংখ্যা স্তরে মাথাপিছু আয় সর্বাধিক হয় তাই OM2 পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত ও কেন? ব্যাখ্যা কর।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর