উদ্দীপকে যে দুটি তত্ত্বকে ইঙ্গিত করা হয়েছে তার মূল বক্তব্য উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দুটি তত্ত্ব হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব।অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস এর জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য হলো, 'জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। তার মতে, মানুষের অতি প্রজনন ক্ষমতার জন্য জনসংখ্যা দ্রুত বাড়ে এবং তার ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ না করলে প্রতি ২৫ বছরে একটি দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়। কিন্তু জমির যোগান সীমিত এবং সেখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে পারে না। এর ফলে এমন এক সময় আসে যখন জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যায় এবং দেশে জনাধিক্য দেখা দেয়।কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল কথা হলো, কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা বর্তমান থাকলে গড় উৎপাদন বা মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কোনো দেশের জনসংখ্যা আরও বৃদ্ধি পেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষতিকারক হতে পারে; কেবল দীর্ঘকালীন প্রবৃদ্ধির জন্য ক্ষতিকারক নয় বরং স্বল্পকালীন প্রবৃদ্ধির জন্যও ক্ষতিকারক হতে পারে। অর্থাৎ এ অবস্থায় প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দুটি তত্ত্বকে ইঙ্গিত করা হয়েছে তার মূল বক্তব্য উপস্থাপন…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর