উদ্দীপকের আলোকে প্রথমে জনসংখ্যার যে তত্ত্বটি উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুটি তত্ত্বের মধ্যে প্রথম তত্ত্বের সারকথা হলো জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং খাদ্যোৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এ থেকে নির্ধারিত হয়, এটি ম্যালথাসের জনসংখ্যা' তত্ত্ব। কেননা ম্যালথাসের তত্ত্বের মূলভিত্তি হলো জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। অর্থাৎ, যে সময়ে জনসংখ্যা বাড়বে যথাক্রমে ১, ২, ৪, ৮, ১৬, ... হারে, একই সময়ে খাদ্য উৎপাদন বাড়বে ১, ২, ৩, ৪, ৫... হারে। ফলে ১০০ বছরে খাদ্য উৎপাদন যদি ৫ গুণ বাড়ে, তবে জনসংখ্যা বাড়বে ১৬ গুণ। ম্যালথাসের মতে, যতদিন পর্যন্ত দেশে খাদ্য উৎপাদন বাড়ানো যায় ততদিন পর্যন্ত জৈবিক কারণে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকে। এরপর তা ক্রমশ জনাধিক্য সমস্যায় পরিণত হয়; কিন্তু কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হওয়ায় খাদ্য উৎপাদন ক্রমশ কম হারে বাড়তে থাকে। তার মতে, জনাধিক্য সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। বরার্ট ম্যালথাস ১৭৯৮ সালে তাঁর গ্রন্থ 'Easay on the Principle of Population [গণিত] তে এ মৌলিক তত্ত্ব প্রদান করেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রথমে জনসংখ্যার যে তত্ত্বটি উল্লেখ করা হয়েছে তা ব…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর