উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যার তত্ত্ব দুটির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন তত্ত্বটিকে তুমি অধিকতর কার্যকর বলে মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যার তত্ত্ব দুটির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি অধিকতর কার্যকর বলে আমি মনে করি। উদ্দীপকে উল্লিখিত তত্ত্বদ্বয় হচ্ছে যথাক্রমে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা বলতে এমন একটি জনসংখ্যার স্তর নির্দেশ করে যেখানে উৎপাদন এবং আয় সর্বাধিক হয়। এ তত্ত্ব অনুসারে দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন, যা বেশি নয়, কিংবা কমও নয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে জনসংখ্যা কাম্য স্তরে নেই। এদেশের আয়তন ও প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা সেই কাম্য স্তরের চেয়ে অধিক। অন্যদিকে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলকথা হচ্ছে অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং জীবনধারণের উপকরণ খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। বাংলাদেশে খাদ্যের উৎপাদন বৃদ্ধির হার কম এবং জনসংখ্যা বৃদ্ধির হার খুবই দ্রুত। এ হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপট ম্যালথাসের তত্ত্বটির সমানুপাতিক। কেননা এদেশের কৃষিতে এখনও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। কিন্তু জনসংখ্যা বাড়ছে ক্রমবর্ধমান হারে। তাই উল্লিখিত দুটি তত্ত্বের মধ্যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটিকে বাংলাদেশের প্রেক্ষিতে অধিকতর কার্যকর বলে মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যার তত্ত্ব দুটির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর