উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ্গিক? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি তথা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশে কতটুকু প্রাসঙ্গিক তা বিশ্লেষণ করা হলো-ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশকে পর্যবেক্ষণ করলে আমরা যেসব বৈশিষ্ট্য দেখতে পাই তা হলো জনসংখ্যা ও খাদ্য বৃদ্ধিতে বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি।বর্তমানে এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন হয় ৪৮৪.৯৮ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশে একজন লোকের ভরণপোষণের জন্য ১.২ হতে ১.৮০ একর জমির প্রয়োজন। অথচ মাথাপিছু জমি রয়েছে মাত্র ০.২৫ একর। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অনাহার, রোগব্যাধি, মহামারি এদেশের জনগণের নিত্য সহচর। বাংলাদেশের জন্মহার ও মৃত্যুহার উভয়ই অধিক। প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.৮ এবং স্থূল মৃত্যুহার ৫.৭ জন। বাংলাদেশে বর্তমান মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ বেকার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মাত্র ২৭৬৫ মার্কিন ডলার। ফলে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এখনও প্রায় ১৮.৮ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে।তাই বলা যায়, উদ্দীপকে প্রদত্ত ম্যালথাসীয় তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে পুরাপুরি প্রাসঙ্গিক না হলেও আংশিক মিল খুঁজে পাওয়া যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর