বর্তমানে উন্নত ও উন্নয়নশীল দেশে উক্ত তত্ত্বের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা কর।
উত্তর: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ১৮ শতকে প্রণীত হলেও, বর্তমানে উন্নত ও উন্নয়নশীল উভয় ধরনের দেশেই এর প্রাসঙ্গিকতা ভিন্ন ভিন্ন মাত্রায় পরিলক্ষিত হয়।উন্নত দেশগুলোতে ম্যালথাসের তত্ত্বের সরাসরি প্রাসঙ্গিকতা নেই বললেই চলে। এসব দেশে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনার ব্যাপক প্রসারের কারণে জন্মহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, এমনকি অনেক দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কাছাকাছি বা ঋণাত্মক। পাশাপাশি, কৃষি খাতে প্রযুক্তিগত বিপ্লব, যেমন উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক সেচ ব্যবস্থার প্রয়োগ, খাদ্য উৎপাদনকে ম্যালথাসের ধারণার চেয়েও দ্রুত গতিতে বাড়িয়েছে। যদিও পরিবেশের ওপর জনসংখ্যার চাপ এখনো একটি পরোক্ষউদ্বেগের কারণ। ২৪০তবে উন্নয়নশীল দেশগুলোতে ম্যালথাসের তত্ত্বের প্রাসঙ্গিকতা এখনও অনেক বেশি। এই দেশগুলোতে এখনও উচ্চ জন্মহার বিদ্যমান, যা জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটাচ্ছে। কৃষি খাতে প্রযুক্তিগত উন্নয়ন ধীরগতিতে হওয়ায় খাদ্য উৎপাদন ম্যালথাসের গাণিতিক হারের কাছাকাছি বা তার চেয়েও কম হারে বৃদ্ধি পাচ্ছে, ফলে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে। সীমিত প্রাকৃতিক সম্পদ, দুর্বল অবকাঠামো এবং দারিদ্র্য এই সমস্যাকে আরও প্রকট করে তোলে। অতিরিক্ত জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে, যার ফলে বন উজাড়, ভূমিক্ষয় এবং পরিবেশ দযণ বৃদ্ধি পায়, যা খাদ্য সংকট ও দারিদ্র্যকে বাড়িয়ে তোলে।সুতরাং, ম্যালথাসের তত্ত্বটি তার মূলরূপে বর্তমানে উন্নত দেশগুলোতে ততটা প্রযোজ্য না হলেও উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য ব্যাখ্যা করতে এর [গণিত] প্রাসঙ্গিকতা এখনও অনস্বীকার্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বর্তমানে উন্নত ও উন্নয়নশীল দেশে উক্ত তত্ত্বের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর