জামানের ন্যায় কর্মসংস্থান তৈরির জন্য আর কী পদক্ষেপসমূহ নেওয়া যেতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামানের কর্মসংস্থান তৈরির বিষয়টিকে বলা হয় আত্মকর্মসংস্থান। আর আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিম্নরূপ- বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেমন- মোটর মেকানিক্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি। প্রশিক্ষণ কোর্সগুলো দেশের গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে হবে এবং স্বল্প কোর্স ফির মাধ্যমে চালাতে হবে। দেশে পর্যাপ্ত কারিগরি স্কুল, পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপন করতে হবে। ভারী শিল্পকারখানা স্থাপন করতে হবে। কারণ একটি ভারী ও বৃহৎ শিল্পকারখানাকে কেন্দ্র করে কয়েকশ ক্ষুদ্র ও মাঝারি কারখানা গড়ে ওঠে। এতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের কর্মক্ষম জনসংখ্যার শতভাগ কাজে লাগাতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে পণ্যের দাম কমে আসবে, সেইসাথে উদ্বৃত্ত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। সুতরাং বলা যায়, উপরে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে অধিক জনসংখ্যাকেও কাম্য জনসংখ্যায় রূপান্তর করা যায় এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জামানের ন্যায় কর্মসংস্থান তৈরির জন্য আর কী পদক্ষেপসমূহ নেওয়া যেতে প…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
এখন, একটি নির্দিষ্ট সময়ে যদি একটি দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হয়, তাহলে ঐ দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে।
তাই বলা যায়, কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে পারে।উত্তর
উত্তর