উদ্দীপকে জনসংখ্যার বর্ণিত তত্ত্বটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত X দেশের জনগণের তত্ত্বটি হলো কাম্য জনসংখ্যা, তত্ত্ব। উদ্দীপকের তথ্য রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো- চিত্রে OX অক্ষে জনসংখ্যা এবং OY অক্ষে মাথাপিছু আয় নির্দেশ করা হয়েছে। SS হলো মাথাপিছু আয় রেখা। A বিন্দুতে ২ কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় ১২০০ মার্কিন ডলার। জনসংখ্যা যখন B বিন্দুতে পৌঁছায় অর্থাৎ ৪ কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় ১৮০০ মার্কিন ডলার এবং - এটিই হলো সর্বাধিক মাথাপিছু আয়। জনসংখ্যা B বিন্দুর পর বাড়তে থাকলে মাথাপিছু আয় কমতে থাকে। তখন C [গণিত] বিন্দুতে ১৮ কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় ১০০০ মার্কিন ডলার। সুতরাং ৪ কোটি হলো কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। জনসংখ্যা ৪ কোটির কম হলে তাকে নিম্ন জনসংখ্যার দেশ এবং জনসংখ্যা ৪ কোটির বেশি হলে তাকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনসংখ্যার বর্ণিত তত্ত্বটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর