বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কী কী সমস্যা সৃষ্টি করে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা যেমন - খাদ্য ঘাটতি, বেকারত্ব, ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির কথা বলা হয়েছে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা নিম্নে ব্যাখ্যা করা হলো - ১.খাদ্য ঘাটতি :- অনুন্নত ও উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার পরিমাণের তুলনায় সে পরিমাণ খাদ্য উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়না। ফলে খাদ্য ঘাটতি দেখা দেয়। ২. বেকারত্ব :- জনসংখ্যা বৃদ্ধির সাথে বেকারত্ব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে দেশে অধিক কর্মসংস্থানের প্রয়োজন হয়। কিন্তু চাহিদামত কাজের যোগান না থাকলে বেকারত্ব সৃষ্টি হয়। ৩. ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ :- অধিক জনসংখ্যার কারণে পরিবেশ দূষণ হয় এবং জলবায়ু বৃদ্ধিজনিত সমস্যা দেখা দেয়। ফলে ঘন ঘন দুর্যোগ হয়। ৪.বস্তির সৃষ্টি :- জনসংখ্যা বৃদ্ধি পেলে শহরের বিভিন্ন প্রান্তে বস্তির সৃষ্টি হয়। ৫.শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে সমস্যা :- দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকা দরকার তার চেয়ে বেশি হলে শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ফলে অনেকেই এই সেবা থেকে বঞ্চিত হয়। ৬.মাথাপিছু আয় হ্রাস :- জনসংখ্যা বৃদ্ধি পেলে দেশে বেকারত্ব বৃদ্ধি পায়, ফলে মাথাপিছু আয় হ্রাস পায়। ৭. মানবসম্পদ উন্নয়নে বাধা :- জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যাশিত পরিমাণে মানব সম্পদ উন্নয়ন সম্ভব হয় না। সুতরাং লক্ষ্য করা যায়, জনসংখ্যা বৃদ্ধির ফলে নানারকম সমস্যা সৃষ্টি হয় যা দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কী কী সমস্যা সৃষ্টি করে, উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর