পরিবার পরিকল্পনা পদ্ধতি জনসংখ্যা ও সম্পদের মধ্যে কীভাবে সামঞ্জবিধান করবে বলে তুমি মনে কর?
উত্তর: পরিবার পরিকল্পনা পদ্ধতি জনসংখ্যা ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধান করবে। উক্তিটির যৌক্তিকতা নিম্নে বিশ্লেষণ করা হলো - বাংলাদেশের তথা সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীকে বসবাসের অনুপোযোগী এবং সমস্যা সংকূল করে তুলছে। একটি দেশে সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হলে সে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিরূপ প্রভাব পড়বে। ফলে দেশের সম্পদ উন্নয়নে অসামঞ্জস্যতা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং অর্থনৈতিক ভারসাম্য বিঘ্ন হবে। এজন্য জনসংখ্যা বৃদ্ধি রোধ অথবা পরিমিত সন্তান জন্ম দান করে পৃথিবীর ভারসাম্য ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ অনস্বীকার্য। কেননা পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রসার ঘটাতে পারলে জনগণ অধিক সন্তান জন্মদানের অপকারিতা ও অধিক জনসংখ্যা যে দেশের জন্য হুমকিস্বরূপ সে সম্পর্কে জানতে ও সচেতন হতে পারবে। এতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতন হলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাবে। আর জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেলে জনসংখ্যা একটি কাম্য অবস্থায় স্থবির হবে এবং দেশের সম্পদেরও পরিপূর্ণ ও সুষ্ঠু ব্যবহার হবে। ফলে দেশের সম্পদ ও জনগণের মধ্যকার একটি ভারসাম্য অর্জিত হবে। উপরোক্তা আলোচনায় বলা যায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি জনসংখ্যা ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
পরিবার পরিকল্পনা পদ্ধতি জনসংখ্যা ও সম্পদের মধ্যে কীভাবে সামঞ্জবিধান…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর