মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ কোন দেশে বেশি কার্যকর
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ X দেশের তথা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিতে বেশি কার্যকর হবে। নিচে কারণ গুলো ব্যাখ্যা করা হলো- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক যেমন আর্থিক নীতি প্রয়োগ করতে পারে তেমনই সরকার রাজস্ব নীতি ও প্রয়োগ করতে পারে। এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কতগুলো প্রত্যক্ষ কার্যক্রম গ্রহণ করা যায়.। চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি ও রাজস্ব নীতি বেশি কার্যকর হয়। অপরদিকে, ডায়াবেটিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যক্ষ কার্যক্রম বেশি কার্যকর হয়। উদ্দীপকে X দেশে চাহিদা বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতি বিদ্যমান অন্যদিকে Y. দেশে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বিদ্যমান। এ অবস্থায় সরকারি পদক্ষেপ তথা রাজস্ব নীতি বেশি কার্যকর হবে। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে করের পরিমাণ বৃদ্ধি করে দেয় এবং সরকারি ঋণপত্র বিক্রয় করে। এতে সামগ্রিক অর্থ সরবরাহ হ্রাস পায়। চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদনশীল খাঁতের ব্যয় স্থির রেখে অনৎপাদিত খাতের ব্যয় হ্রাস করতে হবে। এতে উৎপাদন স্থির থেকে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া সরকার, জনগণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগ্রহণের মাধ্যমে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাসের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারে। সুতরাং বলা যায় যে, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ বেশি কার্যকর হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ কোন দেশে বেশি কার্যকর
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর