উদ্দীপকে জনাব 'X [গণিত] ও 'Y [গণিত] -এর বাণিজ্যের ধরন উল্লেখপূর্বক এদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'X [গণিত] -এর দেশের বাণিজ্যটি হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং জনাব 'Y [গণিত] -এর দেশের বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। হ্যাঁ, জনাব 'X [গণিত] -এর ও জনাব 'Y [গণিত] -এর দেশের বাণিজ্যের মধ্যে তথা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বেশকিছু পার্থক্য আছে। এগুলো হলো- ১. একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়-বিক্রয় সংঘটিত হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। পক্ষান্তরে, কোনো পণ্যের ক্রয়-বিক্রয় যখন দুই বা ততোধিক দেশের মধ্যে সংঘটিত হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। ২. অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যসামগ্রীর ক্রয়-বিক্রয় অবাধে চলে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে এক দেশের দ্রব্যসামগ্রী অন্য দেশে অবাধে বিক্রি হয় না। ৩. একটি দেশের ভেতরে অভিন্ন বাণিজ্যনীতি অনুসৃত হয় বলে অভ্যন্তরীণ বাণিজ্যে তেমন বাধার সৃষ্টি হয় না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি প্রযোজ্য হয় বলে আমদানি-রপ্তানির ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপিত হয়। ৪. অভ্যন্তরীণ বাণিজ্যে, সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। অপরদিকে, আন্তর্জাতিক বাণিজ্য সরকার অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে। ৫. অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা তেমন জটিল নয়। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা অত্যন্ত জটিল। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'X ও 'Y -এর বাণিজ্যের ধরন উল্লেখপূর্বক এদের মধ্যে প…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর