Z দেশের জনগণকে স্বকর্মসংস্থানে যুক্ত হতে উদ্দীপকে বর্ণিত গুণাবলিই কি পর্যাপ্ত বলে মনে কর? মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত Z দেশের জনগণকে স্বকর্মসংস্থানে যুক্ত হতে উদ্দীপকে যে যে গুণাবলির কথা উল্লেখ রয়েছে সেগুলো পর্যাপ্ত নয় বলে আমি মনে করি। উক্ত গুণাবলি ছাড়াও আরও কিছু গুণাবলি অর্জনের মাধ্যমে একজন আত্মকর্মী নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারে। নিচে একজন আত্মকর্মী বা স্বকর্মসংস্থানে আগ্রহী ব্যক্তির যে যে গুণাবলি প্রয়োজন তা আলোচনা করা হলো- ১. আত্মপ্রত্যয়ী : আত্মকর্মসংস্থানের বা স্বকর্মসংস্থানের মূলভিত্তি হলো আত্মপ্রত্যয়। এটি একজন উদ্যোক্তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। ২. দূরদৃষ্টি: একজন আত্মকর্মীর নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হয়। একটি নির্দিষ্ট সময় পরে তিনি নিজেকে কোথায় দেখতে চান তা স্থির করবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে অঙ্গীকারবদ্ধ থাকবেন। ৩. কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলা: একজন স্বকর্মসংস্থানে আগ্রহী ব্যক্তি তার কাজের ক্ষেত্রে সর্বদা পরিশ্রমী, সৎ এবং শৃঙ্খল থাকবেন। ফলে তার সফলতা পেতে সহজ হয়। ৪. সেবা ও পণ্যের মান: একজন আত্মকর্মী তার সফলতার জন্য গ্রাহকসেবা ও পণ্যের মানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। ৫. উদ্যম ও সাংস: একজন আত্মকর্মীকে তার লালিত স্বপ্ন বুকে নিয়ে অফুরন্ত উদ্যম ও সাহসকে পুঁজি করে সামনের সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
Z দেশের জনগণকে স্বকর্মসংস্থানে যুক্ত হতে উদ্দীপকে বর্ণিত গুণাবলিই ক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর