সরকারের গৃহীত কার্যক্রমসমূহ দ্রব্যমূল্যের স্থিতিশীলতা অর্জনে কীভাবে ভূমিকা রাখে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সরকারের গৃহীত কার্যক্রমসমূহ দ্রব্যমূল্যের স্থিতিশীলতা অর্জনে আর্থিক নীতি গ্রহণ করেছে। দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত অর্থব্যবস্থা পরিচালনা এবং অর্থ ও ঋণের যোগানের পরিমাণ নিয়ন্ত্রণ - সংক্রান্ত নীতিই হলো আর্থিক নীতি। এ নীতিতে মুদ্রাস্ফীতির পরিপন্থী নীতি গ্রহণে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের পরিমাণ হ্রাস করতে পারে। আবার কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারের ঋণপত্র বিক্রি,নগদ জমার পরিমাণ বাড়ানোর মাধ্যমে ঋণের পরিমাণ কমাতে পারে। তাছাড়া ঋণের রেশনিং,ঋণের বরাদ্দকরণ, ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ, সরকারি আদেশ প্রদান, নৈতিক চাপ, প্ররোচনা ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। উপরোক্ত আলোচনায় পরিলক্ষিত হয় যে, সামাজিক বিশৃঙ্খলা রক্ষা,এবং দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক নীতি প্রয়োগের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারের গৃহীত কার্যক্রমসমূহ দ্রব্যমূল্যের স্থিতিশীলতা অর্জনে কীভাবে…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর