অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ তত্ত্বের বক্তব্য অনুযায়ী উদ্দীপকের খাদ্য ও জনসংখ্যা বৃদ্ধির হার কিভাবে সমন্বয় করা যায়?-যথাযথ বিশ্লেষণ কর।
উত্তর: ম্যালথাস তার তত্ত্বে দু'ধরনের প্রতিরোধক ব্যবস্থার কথা উল্লেখ করেন। যথা: ১। নিবারণমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা ও ২। প্রাকৃতিক নিরোধ। ১) নিবারণমূলক ব্যবস্থা: নিবারণ ব্যবস্থাকে ম্যালথাস নৈতিক বাধা, পাপ ও লাঞ্ছনার মধ্যে বিভক্তি করেছেন। নৈতিক বাধা বলতে তিনি কোনো প্রকার অনিয়ম-অনাচার ব্যতিরেকে বিবাহ থেকে বিরত থাকা, পাপ বলতে নর-নারীর অবৈধ সম্পর্ক, লাঞ্ছনা বলতে যুদ্ধ-বিগ্রহ, বাড়াবাড়ি ইত্যাদিকে বোঝান। তিনি মানুষের নৈতিক গুণাবলি উন্নত করার মাধ্যমে সু-বিবেকসম্পন্ন ও সচ্চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ার প্রতি ইঙ্গিত দেন।২) প্রাকৃতিক নিরোধ: প্রাকৃতিক নিরোধ বলতে অসম্পূর্ণ পেশাগত নিযুক্তি কঠোর শ্রম, চরম দারিদ্র্য, জটিল রোগ, মহামারী ইত্যাদি বোঝায়। খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা দীর্ঘস্থায়ী হয়নি। জনসংখ্যা সর্বদাই খাদ্য যোগানকে ছাড়িয়ে যায়। এভাবে পুনরায় জনসংখ্যা ও খাদ্যের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা স্থায়ী হবে না। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে, নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ তত্ত্বের বক্তব্য অনুযায়ী উদ্দীপকের খাদ্য…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর