উদ্দীপকের সৃষ্ট মুদ্রাস্ফীতি দূরীকরণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দূরীকরণে সংকোচনমূলক আর্থিক ও রাজস্ব নীতি গ্রহণ করা যায়। যেমন :- ১.সংকোচনমূলক আর্থিক নীতি :- জনগণের অতিরিক্ত অর্থের জোগান হ্রাস করার জন্য ব্যাংকের তারল্য সংকট তৈরি করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক - ব্যাংক হার বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ রিজার্ভ বৃদ্ধি, ঋণের রেশনিং এবং জমির পরিমাণ বাড়াতে পারলেই নগদ অর্থের চাহিদার পরিমাণ কমে যাবে। ২. সংকোচনমূলক রাজস্বনীতি :- এক্ষেত্রে সরকার অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় হ্রাস, প্রগতিশীল হারে আয়কর আরোপ,জনগণের সঞ্চযয়ে উৎসাহ প্রদান এবং বাণিজ্যিক ব্যাংক হতে সরকারের ঋণ গ্রহনের ফলে নগদ অর্থের প্রবাহ কমে। এর ফলে চাহিদা ও মুদ্রাস্ফীতি উভয় হ্রাস পায়। সুতরাং দেখা যায়, উপরোক্ত পদক্ষেপ গ্রহণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দূর করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সৃষ্ট মুদ্রাস্ফীতি দূরীকরণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর