মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন কোনটি বেশি কাঙ্ক্ষিত এবং কেন?
উত্তর: মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন, এই দুটির মধ্যে মুদ্রাস্ফীতি বেশি কাঙ্ক্ষিত। নিম্মে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের তুলনামূলক আলোচনা করা হলো - ১.যখন অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় তাকে মুদ্রাস্ফীতি বলে। অন্যদিকে, পূর্ণ নিয়োগের সঙ্গে জড়িত দামস্তর অপেক্ষা চলতি দামস্তর যদি নেমে যায় তবে দেশের আয় ও নিয়োগ কমে, সেই অবস্থাকে মুদ্রা সংকোচন বলে। ২.মুদ্রাস্ফীতি হলে বিনিয়োগ, দামস্তর, কর্মসংস্থান,সামগ্রিক চাহিদা ও উৎপাদন বৃদ্ধি পায়। অন্যদিকে, মুদ্রা সংকোচন হলে বিনিয়োগ, দামস্তর, উৎপাদন,সামগ্রিক চাহিদা ও কর্মসংস্থান হ্রাস পায়। ৩.মুদ্রাস্ফীতি হলে অর্থের মূল্য ও বেকারত্ব হ্রাস পায়। কিন্তু মুদ্রা সংকোচন হলে অর্থমূল্য ও বেকারত্ব বৃদ্ধি পায়। ৪.মৃদু মুদ্রাস্ফীতি হলে অর্থনীতি মন্দাবস্থা হতে উত্তরণ ঘটে। কিন্তু মুদ্রা সংকোচন হলে অর্থনীতি ক্রমেই মহামন্দার দিকে ধাবিত হয়। ৫. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাস্ফীতি সহায়ক। কিন্তু মুদ্রা সংকোচন ক্ষতিকর প্রভাব ফেলে। ৬. মৃদু মুদ্রাস্ফীতি হলে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। কিন্তু মুদ্রা সংকোচনে জীবনযাত্রার মান হ্রাস পায়। সুতরাং উপরোক্ত কারণে বলা যায়, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন দুটি প্রত্যয়ের মধ্যে মুদ্রাস্ফীতিই বেশি কাঙ্খিত ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন কোনটি বেশি কাঙ্ক্ষিত এবং কেন?
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর