X দেশের তথ্যের সাথে অর্থনীতির কোন তত্ত্বের মিল রয়েছে-ব্যাখ্যাদাও।
উত্তর: উদ্দীপকের X দেশের তত্ত্বের সাথে অর্থনীতির ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে মিল রয়েছে। ব্রিটিশ অর্থনীতিবিদ রবার্ট ম্যালথাস 'জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের 'মধ্যে সম্পর্ক বিষয়ক একটি তত্ত্ব প্রচার করেন। এটিকে ম্যালাথাসের জনসংখ্যা তত্ত্ব বলা হয়। ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি ছিল,জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় 'জ্যামিতিক' বা ১,২,৪,৮,১৬,৩২,৬৪ ইত্যাদি হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ 'খাদ্য উৎপাদন' বৃদ্ধি পায় গাণিতিক বা ১,২,৩,৪,৫,৬,৭ ইত্যাদি হারে। তিনি মনে করেন, আর্থিক সামর্থের চেয়ে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি ও সুখ হবে না। সীমিত সম্পদের মধ্যে ক্রমবর্ধমান জনসংখ্যা সুখকে নস্যাৎ করে দেয়। কারণ তিনি বলেন, যেহেতু জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় তাহলে প্রতি ২৫ বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হবে,কিন্তু খাদ্য উৎপাদন সেই গাণিতিক হারেই চলতে থাকবে। ফলে দেখা যায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে অভারসাম্য দেখা দেয় এবং প্রকৃতিতে নানারূপ বিরূপ প্রভাব সৃষ্টি হয়। সুতরাং উপরোক্ত আলোচনায় প্রমাণিত যে,উদ্দীপকের X দেশের তত্ত্বের সাথে অর্থনীতির ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্বের সাথে মিল রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
X দেশের তথ্যের সাথে অর্থনীতির কোন তত্ত্বের মিল রয়েছে-ব্যাখ্যাদাও।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর