উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রামিজার চাকরিকৃত শিল্পটি হলো তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। নিম্নে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো - কয়েক বছর আগেও বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের তেমন কোন প্রসার ছিলনা। কিন্তু বিগত কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পের প্রসার দ্রুতই বিকশিত হয়েছে। এবং এ শিল্প এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। কারণ পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, ফলে রপ্তানিকৃত আয় বাড়ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।এর পেছনে কারণ হলো সস্তায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া এবং তৈরি পোশাক শিল্প শ্রমনির্ভর হওয়ায় এ শিল্পটি বেশ সম্ভাবনাময়। তাছাড়া নারীদের অংশগ্রহণ, বিদ্যুৎ-গ্যাসের নিশ্চয়তা এবং উদার শিল্পনীতি বাংলাদেশের পোশাক শিল্প উন্নয়নের পথকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং দেশের অর্থনীতি এখন পূর্বের তুলনায় আরো গতিশীল। সুতরাং উদ্দীপকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর