উদ্দীপকের বিষয়বস্তু চিহ্নিত করে তা উন্নয়নের উপায়গুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুগুলো দ্বারা মানবসম্পদ উন্নয়নের কথা বলা হয়েছে। একটি দেশের জনসংখ্যাকে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের দ্বারা জনশক্তিতে রূপান্তর করাকে মানবসম্পদ উন্নয়ন বলে। কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জনসমষ্টিকে মানবসম্পদ বা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা জরুরি। এর জন্য প্রয়োজন শিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম জাতি তৈরি করা। উদ্দীপকে বলা হয়েছে যে, কোনো দেশের জনগণকে শিক্ষা ও প্রশিক্ষণ দ্বারা সম্পদে পরিণত করা যায়। অর্থাৎ এখানে মানবসম্পদ উন্নয়নের কথা বলা হয়েছে। মানবসম্পদ উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসার সুবিধা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ- করতে হবে। এছাড়াও মানবসম্পদ উন্নয়নের আরও কিছু উপায় হলো নারীর ক্ষমতায়ন, খাদ্য ও পুষ্টি, পরিবার পরিকল্পনা গ্রহণ, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি প্রভৃতি। অতএব, উপরোক্ত উপায়গুলো গ্রহণ করলে মানবসম্পদ উন্নয়ন হবে বলে আশা করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু চিহ্নিত করে তা উন্নয়নের উপায়গুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর