তোমার দেশের সরকার উদ্দীপকের বিষয়টি উন্নয়নের জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করেছে তা কী তুমি যুক্তিযুক্ত মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সরকার মানবসম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো যুক্তিযুক্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। যেকোনো দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন সু-স্বাস্থ্যের অধিকারী, শিক্ষিত এবং বিভিন্ন কাজে প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী। এটি কেবল বিভিন্ন কার্যকারি পদক্ষেপ গ্রহণ করে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই সম্ভব। উদ্দীপকে বলা হয়েছে দেশের জনসংখ্যাকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে পরিণত করা যায়। তাই দেশের সরকার জনগণকে সম্পদে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। অর্থাৎ সরকার দেশের জনগণকে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বর্তমানে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসুবিধা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন: সরকার শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় শিক্ষা নীতি-২০১০ বাস্তবায়ন করেছে। এছাড়া সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্যনীতি-২০১১ গ্রহণ এবং জাতীয় ঔষধ। নীতি যুগোপযোগী করা হয়েছে। যার মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে শিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে ওঠবে। সুতরাং সরকার গৃহীত পদক্ষেপগুলোকে যুক্তিযুক্ত বলা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তোমার দেশের সরকার উদ্দীপকের বিষয়টি উন্নয়নের জন্য যে সব পদক্ষেপ গ্রহ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর