উদ্দীপক অনুসারে, "কাম্য জনসংখ্যা তত্ত্ব” অনুযায়ী অসামঞ্জস্যতার পরিমাণ নির্ণয়পূর্বক দেশের প্রকৃতি নির্ণয় করো।
উত্তর: অসামঞ্জস্যতার মানের ওপর নির্ভর করে একটি দেশের জনসংখ্যার প্রকৃতি। কাম্য জনসংখ্যা হলো সর্বোত্তম কাঙ্ক্ষিত জনসংখ্যা যেখানে উৎপাদন, আয় ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। তবে কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হলে তাকে নিম্ন জনসংখ্যার দেশ বলে। আর, কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে বেশি হলে তাকে অধিক জনসংখ্যার দেশ বলে। উদ্দীপকের তথ্য অনুযায়ী, Y দেশের বর্তমান জনসংখ্যা ৩০ কোটি। অর্থাৎ প্রকৃত জনসংখ্যা, A = 30। অর্থনীতিবিদরা মনে করে দেশটিতে ২৫ কোটি জনসংখ্যা হলে সামঞ্জস্যপূর্ণ হতো। অর্থাৎ দেশটির কাম্য জনসংখ্যা O= 25। সুতরাং Y দেশটিতে অসামঞ্জস্যের পরিমাণ, M = [গণিত] = [গণিত] = [গণিত] = 0.20 । M এর মান দ্বারা বোঝা যায় জনসংখ্যা কোন স্তরে রয়েছে। M এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা এবং M-এর মান ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যার দেশ প্রকাশ পায়। তবে M-এর মান শূন্য হলে কাম্য জনসংখ্যা নির্দেশ করে। উদ্দীপকের তথ্যের আলোকে অসামঞ্জস্যতা (M) ধনাত্মক হওয়ায় Y দেশটি একটি অধিক জনসংখ্যার দেশ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে, "কাম্য জনসংখ্যা তত্ত্ব” অনুযায়ী অসামঞ্জস্যতার পরিম…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর