উদ্দীপক অনুযায়ী, সরকারের গৃহীত পদক্ষেপ কীভাবে দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সরকারের গৃহীত কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে পারে। মানবসম্পদ উন্নয়নের জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। এর ফলে ব্যক্তির অন্তর্নিহিত কর্মগুণের বিকাশ ঘটে। এতে ব্যক্তির উৎপাদনশীলতা বাড়ে। এর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা মানবসম্পদ উন্নয়নের জন্য জরুরি। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদের পাশাপাশি মানবসম্পদ একান্ত প্রয়োজন। উদ্দীপকে Y দেশ একটি অধিক জনসংখ্যার দেশ। তাই এই অধিক জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যে উক্ত দেশের সরকার যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানের ওপর জোর দিয়েছেন। যাতে যুবকদের চাকরি খুঁজতে না হয়। বরং তারা যেন অন্যদের চাকরি দিতে পারেন। অর্থাৎ সরকার মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির প্রচেষ্টা চালিয়েছে। কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ দক্ষতা অর্জন করে মানবসম্পদে পরিণত হতে পারে। একজন দক্ষ ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে। তার আত্মকর্মসংস্থানের মাধ্যমে অন্য বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে দেশের মোট উৎপাদন তথা জাতীয় উৎপাদন বাড়ে। ফলে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে। তাই বলা যায়, মানবসম্পদ একটি দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, সরকারের গৃহীত পদক্ষেপ কীভাবে দেশকে অর্থনৈতিকভাবে স…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর