উদ্দীপক হতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব অর্থাৎ খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানের উপর বিরূপ প্রভাবের কথা বলা হয়েছে। নিম্নে উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির উক্ত প্রভাব আলোচনা করা হলো। ১. খাদ্য :- জনসংখ্যার পরিমাণ বেশি হলে খাদ্য সমস্যা প্রকট আকার ধারণ করে। কারণ একটি দেশে খাদ্য উৎপাদনের হার অপেক্ষা জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পেলে সে দেশের খাদ্য সমস্যা দেখা দেয়। অধিক জনসংখ্যা হওয়ায় সকলের নিকট খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করা যায় না। ফলে জনগণ খাদ্য সমস্যায় ভোগে। ২. বসস্থান :- দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে সে দেশে বাসস্থানের অপর্যাপ্ততা সৃষ্টি হয়। ফলে কাঙ্খিত জনগণের বাসস্থানের যোগানে কৃষিজমি, বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে। শহরে, রেললাইন ও রাস্তার পাশে বস্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৩. কর্মসংস্থান :- দেশে যদি জনসংখ্যা অধিক হয় তাহলে কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়ে। কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলেও কর্মসংস্থান সে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না। ফলে বৃহৎ জনসংখ্যার জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাচ্ছে না। সে কারণে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ৪.জীবনযাত্রার মান :- উৎপাদন ও আয় বৃদ্ধির তুলনায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মান সে পরিমাণ বৃদ্ধি পায় না। ফলে নিম্ন জীবনযাত্রার মান পরিলক্ষিত হয়। উপরিক্ত আলোচনায় দেখা যায়, জনসংখ্যা বৃদ্ধি একটি দেশে নানা রকম সমস্যা বা প্রভাব সৃষ্টি করে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর