বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠি কিভাবে বোঝা না হয়ে মানব সম্পদে রূপান্তরিত হতে পারে?- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠী মানবসম্পদ উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে বোঝা না হয়ে মানবসম্পদে রূপান্তরিত হতে পারে। উদ্দীপকের আলোকে নিচে তা ব্যাখ্যা করা হলো - কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মানবসম্পদ একান্ত প্রয়োজন। মূলত একটি দেশের মানবসম্পদ বলতে সেদেশের দক্ষ জনশক্তিকে বুঝায়। আর কোনো দেশের জনশক্তিকে স্বাস্থ্যসেবা,চিকিৎসা সুবিধা,শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী এবং দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। অর্থাৎ দেশের জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে সরকার শিক্ষার নিশ্চয়তা বিধান করেছে। ফলে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষন দানের মাধ্যমে বিভিন্ন কারিগরিমূলক কাজের প্রতি দক্ষ করে তোলা হচ্ছে। ফলে দক্ষ ও শিক্ষিত জনশক্তি গড়ে উঠছে এবং মানবসম্পদ উন্নয়নের হার বৃদ্ধি পাচ্ছে। কারণ শিক্ষার হার মানিব সম্পদ উন্নয়নের অন্যতম সূচক হিসেবে বিবেচিত হয়।তাই বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠীকে যদি উক্ত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণে ও দক্ষতা অর্জনে নিশ্চিত করা যায়, তাহলে তারা বোঝা না হয়ে মানবসম্পদে পরিনত হবে। সুতরাং বলা যায়, বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠীকে মানব সম্পদের রূপান্তরিত করতে হলে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠি কিভাবে বোঝা না হয়ে মানব সম্পদে রূপান্ত…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর