উদ্দীপক হতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো।
উত্তর: অধিক জনসংখ্যা বৃদ্ধির হার দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কোনো দেশের জনসংখ্যা বেশি হলে দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভাব পরিলক্ষিত হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বৃদ্ধি পায় না। ফলে বেকার সমস্যা ক্রমাগত প্রকট আকার ধারণ করে। উদ্দীপকের দেশে জন্মহার অনেক বেশি। ফলে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। অর্থাৎ দেশটি একটি অধিক জন্মহার ও জনসংখ্যার দেশ। অতি জনসংখ্যার দেশে সবসময় ঝগড়া, কলহ লেগে থাকে। উক্ত দেশে কৃষিভিত্তিক সমাজ হওয়ায় দরিদ্রের হারও অনেক বেশি হয়। আবার মহিলাদের কর্মসংস্থান না থাকায় তারাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে না। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধি না পেলে জনজীবনে দুর্ভোগ, নেমে আসে। জনসংখ্যা বৃদ্ধির ফলে জমি ক্রমশ উপবিভাগ ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের সমস্যা সৃষ্টি হয়। আর বাসস্থান নির্মাণের জন্য আবাধযোগ্য ভূমি কমে যায়। এছাড়া চরম দারিদ্র্যের কারণে অনেকের পক্ষে বাসস্থান নির্মাণ করা সম্ভব হয় না। আবার দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের চাহিদা মেটাতে অধিক পণ্য আমদানি করতে হয়। ফলে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিকূলতা ক্রমশ বৃদ্ধি পায়। তাই বলা যায়, অধিক জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নে অন্তরায় হিসেবে কাজ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর