উদ্দীপকের আলোকে দেশটির জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সাপেক্ষে দেশটি জনবহুল হলে তার সমাধানের উপায় বর্ণনা করো।
উত্তর: কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব থেকে দেশটি জনবহুল কীনা তা জানা যায়। কোনো দেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে যতজন মানুষ বসবাস করে তাই জনসংখ্যার ঘনত্ব। দেশের মোট জনসংখ্যাকে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সাধারণত কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি বা উচ্চ হলে দেশটিকে জনবহুল হিসাবে ধরা হয়। দেশটি জনবহুল হলে তখন জনসংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উদ্দীপকে দেশটির আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এবং ২০২২ সালের জনসংখ্যা ছিল ১৮,০০,০০,০০০ জন। সুতরাং, দেশটির জনসংখ্যার ঘনত্ব = [গণিত] = [গণিত] = ১২১৯.৭ বা ১২২০ জন। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ১২২০ জন। এটি অধিক ঘনবসতিপূর্ণ দেশ নির্দেশ করে। সাধারণত কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব উচ্চ হলে তা জনবহুল দেশকে নির্দেশ করে। এরূপ উচ্চ ঘনত্ব বা জনবহুল দেশের জনসংখ্যা কমাতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা প্রয়োজন। এজন্য শিক্ষার হার বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ, নারী শিক্ষার প্রসার ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া পরিবারের বাইরে বিনোদনের ব্যবস্থা, অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি, কার্যক্রম গ্রহণ করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দেশটির জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সাপেক্ষে দেশটি জনবহুল…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর