উদ্দীপকে বর্ণিত তথ্য বাংলাদেশে কতটুকু প্রযোজ্য হবে? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের জনসংখ্যার হার এখনও অধিক। অতিরিক্ত জনসংখ্যা যেমন অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করে তেমনি জীবনযাত্রার মান বিনষ্ট করে। দেশে জনসংখ্যা অধিক থাকলে বৃদ্ধির হার শূন্য না হওয়া পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ স্থির বা হ্রাস হয় না। এ সমস্যা থেকে উত্তরণে জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করার বিকল্প নেই। উদ্দীপকের বাংলাদেশে ১৯৭৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৭০%। এই বৃদ্ধির হার পর্যায়ক্রমে হ্রাস পেয়ে ২০২২ সালে ১.২২% হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। কিন্তু উন্নত দেশের তুলনায় এই হার এখনও বেশি। তাই জনসংখ্যার এই বৃদ্ধির হারকে এখনও অধিক বলা যায়। তবে কিছু কার্যকরী পদক্ষেপের মাধ্যমে জনসংখ্যার উচ্চ হার হ্রাস করা সম্ভব। পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে উচ্চ জন্মহার কমিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষার প্রসার জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সমাধানে অধিক সহায়তা করে। শিক্ষিত মানুষ অনেক আগে থেকেই অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে অবহিত হয়ে পরিবার ছোট রাখে। আবার, নারী শিক্ষা নারীকে কর্মসংস্থানে কাজ-কর্মে জড়িত রেখে পরিবার ছোট রাখতে উদ্বুদ্ধ করে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেও জনসংখ্যা সমস্যা সমাধান করা যায়। উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে উদ্দীপকের জনসংখ্যা বৃদ্ধির হার আরও নিয়ন্ত্রণ করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তথ্য বাংলাদেশে কতটুকু প্রযোজ্য হবে? তোমার মতামত দাও।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর