উদ্দীপকে প্রদত্ত টেবিলের ফাঁকা ঘরগুলো পূরণ করে জনসংখ্যা ও খাদ্যোৎপাদন বৃদ্ধির হারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
উত্তর: ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয়েছে। ম্যালথাসের মতে, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। ২, ৪, ৮, ১৬, ৩২ ldots.. হারকে জ্যামিতিক হার এবং ২, ৩, ৪, ৫, ৬ ldots. হারকে গাণিতিক হার বলে। ফলে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে অসামঞ্জস্য দেখা দেয়। প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। উদ্দীপকের চিত্রে প্রদত্ত টেবিলের ফাঁকা ঘরগুলো পূরণ করে জনসংখ্যা ও খাদ্যোৎপাদন বৃদ্ধির হারের মধ্যে সম্পর্ক দেখানো হলো- বছর ১৯২৫ ১৯৫০ ১৯৭৫ ২০০০ ২০২৫ ২০৫০ ২০৭৫ জনসংখ্যা বৃদ্ধি ১৬ ৩২ ৬৪ ১২৮ ২৫৬ ৫১২ ১০২৪ খাদ্য উৎপাদন বৃদ্ধি ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ সূচিতে দেখা যায়, প্রতি ২৫ বছরে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। অন্যদিকে, খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। তাই একটি নির্দিষ্ট সময় পর জনসংখ্যা খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে যায়। ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত টেবিলের ফাঁকা ঘরগুলো পূরণ করে জনসংখ্যা ও খাদ্যোৎপা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর