বাংলাদেশের জনসংখ্যা কী কাম্য? উদ্দীপকের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের জনসংখ্যা কাম্য নয়। জনসংখ্যার কোনো একটি নির্দিষ্ট স্তরে দেশের মোট উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। জনসংখ্যার এ স্তরকে কাম্য জনসংখ্যা বলে। কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুসারে কোনো দেশের প্রাকৃতিক সম্পদকে উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য একটি বিশেষ জনসংখ্যার প্রয়োজন হয়। যদি কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম বা বেশি হয় তবে দেশের মোট উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ অপেক্ষা কম হয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যার পরিমাণ এবং লম্ব অক্ষে মাথাপিছু আয় পরিমাপ করা হয়েছে। F বিন্দুতে জনসংখ্যা 10 কোটি এবং মাথাপিছু আয় সর্বোচ্চ 1400 হয়েছে। অর্থাৎ এটি জনসংখ্যার কাম্য স্তরকে নির্দেশ করে। অন্যদিকে, E ও G বিন্দুতে জনসংখ্যা কাম্য অপেক্ষা কম বা বেশি হওয়ায় মাথাপিছু আয় তুলনামূলক কম হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে চিত্রটি কাম্য জনসংখ্যাতত্ত্বকে নির্দেশ করে। কাম্য জনসংখ্যা তত্ত্বানুযায়ী কোনো দেশের মাথাপিছু আয় বাড়তে থাকলে জনাধিক্য দেশ নয় বলে বিবেচিত হবে। বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২৭৬৫। এটি ক্রমশ বাড়ছে। কিন্তু এদেশের জনগণের জীবনযাত্রার মান কাঙ্ক্ষিত নয়। আবার দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়। বর্তমানে জনগণের মধ্যে বেকারত্ব, পুষ্টিহীনতা, মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা, উচ্চ দারিদ্রের হার ইত্যাদি লক্ষণীয়। তাই কাম্য জনসংখ্যাতত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা কাম্য নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের জনসংখ্যা কী কাম্য? উদ্দীপকের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর