উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ গুলো বর্ণনা করো।
উত্তর: কোনো দেশের উৎপাদনশীল দক্ষ ও কর্মদক্ষ জনশক্তিকে ঐ দেশের মানবসম্পদ বলে। একটি দেশের ভূমি ও মূলধন তথা বস্তুগত সম্পদকে কাজে লাগানোর জন্য প্রয়োজন কর্মক্ষম জনগণ। কাজেই উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে শ্রম শক্তিকে দক্ষ হিসেবে গড়ে তোলা হলে তা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। আর এই দক্ষ জনশক্তি বা শ্রম শক্তিকেই মানবসম্পদ বলা হয়। উদ্দীপকের আলোকে মানব সম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপ গুলো হলো প্রযুক্তি ও শিক্ষার উন্নয়ন। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মসূচি জোরদার, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচি ইত্যাদি। প্রযুক্তি ও শিক্ষার উন্নয়নের ফলে দক্ষ শ্রমিক ও উদ্যোক্তা সৃষ্টি হয়। আবার মানুষের চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ও জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য পরিবার কল্যাণ গুরুত্বপূর্ণ। নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন ঘটলে দক্ষ জনশক্তির সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে নারীরা মানবসম্পদ হিসেবে দেশের উৎপাদনশীলতাকে ত্বরান্বিত করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ গু…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর

উত্তর
উত্তর
উত্তর