উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আত্মকর্মসংস্থান কিভাবে বৃদ্ধি পায়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গৃহীত মানবসম্পদ উন্নয়নের পদক্ষেপের ফলে আত্মকর্মসংস্থান বৃদ্ধি পায়। স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে স্ব-উদ্যোগে আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকলে তাই কর্মসংস্থান । দক্ষ মানবসম্পদ নিজ বুদ্ধিমত্তা ও দক্ষতার আলোকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। উদ্দীপকে মানবসম্পদ উন্নয়নের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রযুক্তি, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণকে জোরদার করা হয়েছে। কারণ এতে একজন ব্যক্তির দক্ষতার বিকাশ ঘটে ও সুস্থতার সাথে কাজ করা সামর্থ্য অর্জন করে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন কর্মসূচির ফলে নারীরা দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। এভাবে তারা মানবসম্পদে পরিণত হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। আত্মকর্মসংস্থান বা স্ব-কর্মে নিয়োজিত হতে হলে প্রথমে প্রয়োজন জ্ঞানার্জন ও শিক্ষা। অর্থাৎ প্রযুক্তি ও শিক্ষার ফলে আত্মকর্মসংস্থান বৃদ্ধি পায়। স্বাস্থ্য ও পরিবারের কল্যাণে ব্যক্তি তার দক্ষতাকে কাজে লাগাতে পারে। নারীর ক্ষমতায়নে নারীদের আত্মবিশ্বাস বাড়ে। তারা শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে নিজ উদ্যোগে প্রকল্প গ্রহণ করতে সাহস পায়। এভাবে সরকারের গৃহীত নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে। ফলে মানুষ মানবসম্পদে রূপান্তরিত হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে উৎসাহিত হয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আত্মকর্মসংস্থান কিভাবে বৃদ্ধি …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর

উত্তর
উত্তর
উত্তর