সাগরের কর্মসংস্থান কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উত্তর: সাগরের কর্মসংস্থানটি আত্মকর্মসংস্থান হিসেবে পরিচিত। কর্মসংস্থানের জন্য পরনির্ভরশীল না থেকে স্ব-উদ্যোগে উৎপাদনশীল কাজে নিয়োজিত হওয়ার মাধ্যমে উপার্জন করার ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেই কাজ শুরু করলে আত্মকর্মসংস্থান ব্যবস্থা কার্যকর ও স্থায়ী হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজের বুদ্ধি ও শক্তিকে নিজেই কাজে লাগিয়ে বেকারত্বের গ্লানি থেকে মুক্ত হতে পারে। এর মাধ্যমে সে উৎপাদন ও আয় বাড়াতে পারে। উদ্দীপকে সাগর একজন উচ্চশিক্ষিত বেকার। দীর্ঘদিন চেষ্টা করেও তিনি চাকরি পাননি। পরে গ্রামে গিয়ে আত্মীয়-স্বজনদের নিকট থেকে টাকা ধার নিয়ে তিনি একটি মুরগির খামার গড়ে তোলেন। এখন তিনি একজন সফল ব্যবসায়ী। অর্থাৎ সামান্য পুজি দিয়ে সে পরিশ্রম ও মেধা খাটিয়ে স্বাবলম্বী হতে পেরেছে। তাই বলা যায়, সাগরের কর্মসংস্থানটি হলো আত্মকর্মসংস্থান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সাগরের কর্মসংস্থান কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর