সাগরের মতো সফল হতে দেশের বেকার যুবকদের করণীয় বিশ্লেষণ করো।
উত্তর: আত্মকর্মসংস্থানে সাগরের মতো সফল হতে হলে দেশের বেকার যুবকদের অনেক কিছুই করণীয় রয়েছে। নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত থাকাকে আত্মকর্মসংস্থান বলে। এর মাধ্যমে বেকারত্বের অভিশাপ ঘোচানো সম্ভব। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে ব্যক্তির দূরদৃষ্টি, আত্মবিশ্বাস ও সঠিক কর্মপরিকল্পনা ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের সাগর একজন উচ্চশিক্ষিত বেকার। সে গ্রামে আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়ে মুরগির খামার দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। আর সাগরের মতো আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সফল হতে হলে শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আত্মকর্মসংস্থানে ইচ্ছুক ব্যক্তির প্রবল ইচ্ছাশক্তি ও কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। জীবিকা অর্জনের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকতে হবে। আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাজের উপযোগী সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। এরপর কোন কাজটি লাভজনক হবে, কাজের ঝুঁকি কতটা, প্রাপ্ত মূলধন দ্বারা কাজটি করা সম্ভব হবে কি না ইত্যাদি দেখতে হবে। আত্মকর্মসংস্থানে ইচ্ছুক যুব সম্প্রদায়কে এসব বিষয়ে যত্নবান হতে হবে এবং উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উপরিউক্ত করণীয়গুলো সঠিকভাবে পালন করতে হবে। তাহলে দেশের বেকার যুব সম্প্রদায় তাদের ভাগ্য পরিবর্তন করে উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সাগরের মতো সফল হতে দেশের বেকার যুবকদের করণীয় বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর