উদ্দীপকে বর্ণিত তত্ত্ব দু'টির বাংলাদেশের প্রেক্ষিতে প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে কাম্য জনসংখ্যা তত্ত্বের চেয়ে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অধিক কার্যকর বলে আমি মনে করি। জনসংখ্যা সম্পর্কিত দুটি জনপ্রিয় তত্ত্ব হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে অসামঞ্জস্য দেখানো হয়েছে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা ও মাথাপিছু আয়ের মধ্যে অসামঞ্জস্য দেখানো হয়েছে। উন্নয়নশীল দেশে মাথাপিছু আয় সর্বদা চলমান বলে এ তত্ত্ব প্রয়োগ করা কঠিন। উদ্দীপকে স্নেহা তার পাঠ্যসূচীতে জনসংখ্যা নিয়ে দুটি তত্ত্ব পড়েছে। প্রথম তত্ত্বে খাদ্য অপেক্ষা জনসংখ্যার উচ্চ বৃদ্ধি সম্পর্কে বলা হয়েছে। সুতরাং, প্রথম তত্ত্বটি ম্যালথাসের তত্ত্বকে নির্দেশ করে। অপর তত্ত্বে জনসংখ্যার অনুপাতে মাথাপিছু আয় সর্বোচ্চকরণের পর্যায় দেখানো হয়েছে। অর্থাৎ এটি কাম্য জনসংখ্যার তত্ত্বকে নির্দেশ করে। দেশের অবস্থান ভেদে তত্ত্ব দুটির গ্রহণযোগ্যতার তারতম্য হয়। কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যাকে দেশের সামগ্রিক সম্পদের সাথে তুলনা করা হয়েছে। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে শুধু খাদ্য উৎপাদনের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ায় সামগ্রিক সম্পদের সাথে জনসংখ্যার তুলনা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। অন্যদিকে, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%। যেখানে খাদ্য উৎপাদন বৃদ্ধির হার ০.৬৫%। এটি ম্যালথাসের তত্ত্বানুযায়ী জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে অসামঞ্জস্যকে নির্দেশ করে। কাজেই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত কাম্য জনসংখ্যা তত্ত্বের তুলনায় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বেশি কার্যকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তত্ত্ব দু'টির বাংলাদেশের প্রেক্ষিতে প্রয়োগযোগ্যতা ব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর