উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলভিত্তি হলো জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। জীবনধারণের জন্য খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে ১, ২, ৪, ৮, ১৬, ৩২... হলো জ্যামিতিক হার এবং ১, ২, ৩, ৪, ৫, ৬ ldots হলো গাণিতিক হার। ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য বিনিষ্ট হয়। উদ্দীপকের চিত্রে ২৫ বছর থেকে ৫০ বছরে দেখা যায় খাদ্যের উৎপাদন হয়েছে ৩ একক। এ সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ একক হয়েছে। অনুরূপভাবে ৭৫ ও ১০০ বছরে দেখা যায় খাদ্য উৎপাদন বেড়ে হয়েছে যথাক্রমে ৪ ও ৫ একক। এ সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮ ও ১৬ একক হয়েছে। অর্থাৎ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য উৎপাদন সে অনুপাতে না বেড়ে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যহীনতা লক্ষ করা যায়। অর্থাৎ এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে সমর্থন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর