উচ্চ প্রজনন হারই A দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: উচ্চ প্রজনন হারই A দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ - নিম্নে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো: সাধারণত জনসংখ্যা বৃদ্ধির জন্য বাল্যবিবাহ, বহুবিবাহ, জলবায়ু, খাদ্যাভ্যাস দরিদ্রতা, কুসংস্কার, জীবনযাত্রার নিম্নমান ইত্যাদি কারণকে চিহ্নিত করা হয়। এগুলোর মধ্যে জলবায়ু, খাদ্যাভ্যাস ও অন্যান্য নানা কারণে মানুষের মধ্যে উচ্চ প্রজনন ক্ষমতা সৃষ্টি হয়। সাধারণত উষ্ণ আর্দ্র ও সমভাবাপন্ন অঞ্চলের ছেলে মেয়ে অল্প বয়সে বিবাহ করে সন্তানের জন্ম দেয়। আবার শ্বেতসার জাতীয় খাদ্য যারা বেশি খায় তাদের প্রজনন ক্ষমতা বেশি হয়ে থাকে। যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। উদ্দীপকের দেশটিতে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। দেশটির জনসংখ্যা ১২ কোটির উপরে। সেখানে জন্মহার ২২.৩ এবং মৃত্যুহার ৪.২। দেশটির জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির কারণ হিসেবে জলবায়ু ও জনগণের খাদ্যাভ্যাসকে চিহ্নিত করা হয়েছে। আর জলবায়ু ও জনগণের খাদ্যবাসের উচ্চ প্রজননের অন্যতম একটি কারণ। তাই বলা যায়, উচ্চ প্রজনন হারই A দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উচ্চ প্রজনন হারই A দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ উদ্দীপকের আলো…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর