উদ্দীপকে উল্লিখিত হাতিয়ার গুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হাতিয়ার গুলোর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো :উদ্দীপক অনুসারে জানা যায় উক্ত দেশে ৩১.৯৭ % মুদ্রাস্ফীতি বিদ্যমান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার ব্যাংক হার ও নগদ জমার অনুপাত বৃদ্ধি করে এবং সরকারি ব্যয় হ্রাস করার মতো পদক্ষেপ গ্রহণ করে। উক্ত পদক্ষেপ গুলো ছাড়া ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অন্যান্য আর্থিক নীতি যেমন উৎপাদন বৃদ্ধি, দাম নিয়ন্ত্রণ, মজুরি নিয়ন্ত্রণ ইত্যাদি প্রয়োগ করা যায়।সরকারি ব্যয়ের হ্রাস ঘটলে আর্থিক প্রবাহ যেমন কমে যায় তেমনি সামগ্রিক চাহিদা ও হ্রাস পায়। যার ফলে দামস্তর নিয়ন্ত্রণ থাকে। এছাড়াও ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সুদের হার বৃদ্ধি পাবে। ফলে ঋণের পরিমাণ কমে মুদ্রাস্ফীতি কমে যাবে। একই সাথে সরকার নগদ জমার অনুপাত বৃদ্ধি করতে পারে। আর নগদ জমার পরিমাণ বৃদ্ধির জন্য খোলা বাজারে সঞ্চয়পত্র বিক্রির মতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এভাবে অর্থের যোগান হ্রাস করলে মুদ্রা সরবরাহ কমে যাবে। আর মুদ্রার যোগান কমে গেলে তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। ফলে দামস্তর নিয়ন্ত্রণে রাখা যাবে তথা মুদ্রাস্ফীতি হ্রাস পাবে।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত হাতিয়ার গুলোর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভূমিকা অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হাতিয়ার গুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে ভূমি…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর