দবিরুলের প্রচেষ্টাকে কোন ধরনের কার্যক্রম বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দবিরুলের প্রচেষ্টা অর্থনীতিতে আত্মকর্মসংস্থান হিসেবে পরিচিত। কেউ নিজের যৎসামান্য পুঁজি ও স্থাবর সম্পত্তি কাজে লাগিয়ে অর্থ উপার্জন করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেই কাজ শুরু করলে আত্মকর্মসংস্থান ব্যবস্থা কার্যকর ও স্থায়ী হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগিয়ে বেকারত্বের গ্লানি থেকে মুক্ত হতে পারে। উদ্দীপকে দবিরুল কয়েক বছর ধরে পণ্য চাষ করছে। সে তার এক একর জমিতে মাছ ও সবজি চাষ করে। মাছ ও সবজি বিক্রি করে সে স্বাবলম্বী হয়ে উঠেছে। চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে স্বাবলম্বী হয়ে সে অর্থ উপার্জন কর্মসংস্থানের সৃষ্টি করেছে। সুতরাং, দবিরুলের অর্থ উপার্জনের কার্যক্রমটিকে অর্থনীতিতে আত্মকর্মসংস্থান বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দবিরুলের প্রচেষ্টাকে কোন ধরনের কার্যক্রম বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর