সরকারের ভূমিকা দবিরুল এর কার্যক্রম কে আরো বেগবান করবে - বিশ্লেষণ কর।
উত্তর: সরকারি পদক্ষেপ দবিরুলের কার্যক্রমকে বেগবান করবে -উক্তিটি যথার্থ ।কোনো দেশে জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সুস্বাস্থ্য, দক্ষমানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে মানব সম্পদ উন্নয়ন বলে। আর একটি দেশের মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উদ্দীপকের দবিরুল তার এক একর জমিতে মাছ ও সবজি চাষ করে। কয়েক বছর কৃষিপণ্য চাষ করে সে অবলম্বী হয়েছে। সরকার দবিরুলের মত উদ্যোগী যুবকদের স্বাবলম্বী করার পদক্ষেপ নিয়েছে। কর্মমুখী শিক্ষা ও সবার জন্য স্বাস্থ্যসেবা সহ আরও অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের জনসংখ্যা কে কর্মমুখী ও আধুনিক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করা হলে তাদের দক্ষতা ও উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে দেশের উৎপাদন তরান্বিত হবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন করা উচিত। তাছাড়া অতিরিক্ত জনসংখ্যাকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে শ্রমের প্রযুক্তিগত জ্ঞান, উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি পাবে। আবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজারের প্রসার ঘটবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তাই বলা যায়, সরকারের গৃহীত পদক্ষেপ উদ্যোক্তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারের ভূমিকা দবিরুল এর কার্যক্রম কে আরো বেগবান করবে - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর